কক্সবাজারে পাহাড় কাটার সময় আটক ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের অদূরে টিঅ্যান্ডটি পাহাড় কাটার সময় পুলিশ ২৭ জনকে আটক করেছে। আজ সোমবার ভোর চারটায় পুলিশ এ অভিযান চালায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পরিবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি শ্রমিকদের দিয়ে গভীর রাতে শহরের বিভিন্ন স্থানের সংরক্ষিত উঁচু পাহাড় কেটে সাবাড় করছে। টিঅ্যান্ডটি পাহাড় কেটে সাবাড় করার খবরে আজ ভোরে অভিযান চালায় পুলিশ। এ সময় অনেকে পালিয়ে গেলেও ২৭ জনকে আটক করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত ব্যক্তিরা হলেন—নূরুল আলম, নেছার আহমদ, মো. নাসির, ফরিদ আলম, নূরুল আবছার, নোমান, মোকাদ্দেস, শাহনেওয়াজ, রিদুয়ান, মনির উদ্দিন, দেলোয়ার, মো. হূদয়, মানিক, মো. হোসাইন, মোহাম্মদ হাছন, বদি আলম, আবু ছিদ্দিক, তোফায়েল আহমদ, আবছার, কলিম উল্লাহ, ফরিদুল ইসলাম, নাজিম উদ্দিন, শহিদুল ইসলাম, সিরাজ উদ্দিন, মো. হানিফ, এমরান ও সোহেল। তাঁরা চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া, কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বাসিন্দা।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, তাঁদের কাছ থেকে পাহাড় কাটার বিপুল সংখ্যক সরঞ্জাম জব্দ করা হয়েছে।