কক্সবাজারে বজ্রপাতে দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মুড়াপাড়া গ্রামে আজ বুধবার সকালে বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সলিমউল্লাহ (৪৫) ও তাঁর স্ত্রী রশিদা বেগম (৩৭)।বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাতটা থেকে উপজেলার বরইতলী ইউনিয়নের মুড়াপাড়া গ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে সাতটার দিকে সলিমউল্লাহর বাড়িতে বিকট শব্দে বাজ পড়ে। এতে সলিমউল্লাহ ও রশিদা বেগম ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে পাশের দুটি বাড়ির কিছু অংশ পুড়ে গেছে। এতে সায়েমা আক্তার (১৯) নামের এক গৃহবধূ আহত হন। তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।