কক্সবাজারে বাস থেকে আড়াই কেজি হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ৪২ রাইফেল ব্যাটালিয়ন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাসচালক ও সুপারভাইজারকে আটক করার হয়। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃতরা হলেন চালক মোহাম্মদ হানিফ (৩৫) ও সুপারভাইজার মোহাম্মদ ফারুক হোসেন (২৫)।বিডিআর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গাড়ির ক্যারিয়ার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন ও আটককৃতদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।