কক্সবাজারে সাগর থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্ট থেকে আজ সোমবার সকালে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। ওই কিশোর পর্যটক কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে লাশটি সাগরের শৈবাল পয়েন্টে ভেসে আসে। পর্যটকেরা লাশটি দেখে হইচই শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়। তাদের কাছে খবর পেয়ে পর্যটক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী সকাল সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।ওসি আসাদ করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, কিশোরের গায়ে নীল রঙের একটি জার্সি। সাগরে ট্রলারডুবির ঘটনায় অথবা ট্রলার থেকে পড়ে কিশোরটির মৃত্যু হতে পারে। নিহতের শরীরে কোনো জখমের চিহ্ন নেই। তবে স্থানীয় লোকজন ও পর্যটকেরা বলছেন, লাশটি কোনো পর্যটকেরও হতে পারে। এত অল্প বয়সী ছেলে ট্রলারের জেলে না-ও হতে পারে। সাগরে গুপ্তখালে আটকা পড়েই হয়তো কিশোরটির মৃত্যু হয়েছে।গতকাল দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে গুপ্তখালে আটকা পড়ে মারা যায় ঢাকার যাত্রাবাড়ী সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. ইব্রাহিম (১৬)।