প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছেলে ফাহিমুর রহমান সায়েম (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কক্সবাজার-ঢাকা মহাসড়কের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।জানা গেছে, সায়েমসহ চারজন একটি প্রাইভেট করে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলেন।হাইওয়ে পুলিশের সার্জেন্ট অরুণ ঘটনাস্থল থেকে জানান, ওই সময় বৃষ্টি হচ্ছিল। গাড়িটি চকরিয়া ছাড়িয়ে আরও দুই কিলোমিটার যাওয়ার পর বেন্দিবাজার এলাকায় একটি সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটি খাদে পড়ে যায়।পরে স্থানীয় লোকজন দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সায়েমকে মৃত ঘোষণা করেন।