কক্সবাজারে হিযবুত তাওহীদের দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় জিহাদি বই ও প্রচারপত্র বিতরণকালে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় টেকনাফ মডেল থানা পুলিশ আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাঁদের আটক করে।আটক হওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের সোনাটের গ্রামের মো. আবদুল্লাহ আল মামুন (৫০) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার ঠাকুরবাড়ী গ্রামের সলিউর রহমান (৩০)।টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলা পরিষদ এলাকায় জিহাদি বই বিতরণ করছিলেন মামুন ও সলিউর। খবর পেয়ে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে হিযবুত তাওহীদের বিভিন্ন ধরনের ১৫টি বই, দুটি সিডি ও এক বান্ডিল প্রচারপত্র উদ্ধার করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।