কক্সবাজারে ৭১ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিদের সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।ওই ব্যাটালিয়নের সদর সপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। প্রসিকিউটর ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান।সাজাপ্রাপ্ত জওয়ানদের মধ্যে ১২ জনকে সাত বছর করে, ১৩ জনকে ছয় বছর, ছয়জনকে পাঁচ বছর, চারজনকে চার বছর, একজনকে তিন বছর, তিনজনকে আড়াই বছর, ১২ জনকে দুই বছর, চারজনকে দেড় বছর, ১৫ জনকে এক বছর করে এবং একজনকে ছয় মাসের সাজা দেওয়া হয়।আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আদালতে বিচারকাজ চলে। আদালতের রায় ঘোষণা শেষে মামলার প্রসিকিউটর লে. কর্নেল মো. খালেকুজ্জামান সংবাদ ব্রিফিংয়ে জানান, আসামিদের মধ্যে ২৮ জন আগে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তাই তাঁদের প্রতি সহানুভূতি দেখিয়ে সাজার মেয়াদ কমিয়ে আনা হয়েছে।