কক্সবাজারের এসপি মো. জাহাঙ্গীরকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আরও ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সেলিম মো. জাহাঙ্গীরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার রাতে পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলো ডটকমকে এ কথা জানায়।কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে পুলিশ সুপারের দায়িত্ব অবহেলার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। এর পরই আজ সেলিম মো. জাহাঙ্গীরকে পুলিশ সুপারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো।