কখনোই ধর্মভিত্তিক দল নিষিদ্ধ হওয়ার কথা বলিনি: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে শুধু ধর্মভিত্তিক বা ইসলামী রাজনৈতিক দলই নয়, যেকোনো রাজনৈতিক দলেরই নিবন্ধন বাতিল করা হবে। নির্বাচন কমিশনারের এ ক্ষমতা রয়েছে। আজ সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা সম্পর্কে কিছু পত্রিকা ভুলভাবে প্রতিবেদন উপস্থাপন করেছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। মন্ত্রী জানান, তিনি কখনোই ধর্মভিত্তিক বা ইসলামি দল নিষিদ্ধ হওয়ার কথা বলেননি।শফিক আহমেদ আরও বলেন, যেকোনো রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। সংবিধান পুনর্মুদ্রণের পর কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে নির্বাচন কমিশন সংশোধনের জন্য সেই দলকে সময় দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না করলে ওই দলের নিবন্ধন বাতিল করতে পারবে কমিশন।