কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে মৃত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোর ব্রাজাভিল বিমান বন্দরের পার্শ্ববর্তী গ্রামে একটি কার্গো বিমান আছড়ে পড়লে ঘটনাস্থলে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। কঙ্গোর রেড ক্রসের কর্মকর্তারা আজ শনিবার রয়টার্সকে জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় তুমুল ঝড়ের কবলে পড়ে বিমানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখন পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে ৩২টি মৃতদেহ উদ্ধার করেছি। উদ্ধার তত্পরতা এখনো চলছে। হয়তো আরও কয়েকজন ভুক্তভোগীকে আমরা উদ্ধার করতে সক্ষম হব।’তিনি জানান, সোভিয়েত ইউনিয়নের তৈরি ইল্যুশিন-৭৬ মডেলের কার্গো বিমানটি কঙ্গোর বাণিজ্যিক রাজধানী পন্টে নইরে থেকে ব্রাজাভিলে আসছিল।