কঙ্গোয় তেলবাহী লরি বিস্ফোরণে নিহত ২০০, আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোয় গতকাল শুক্রবার রাতে একটি তেলবাহী লরি উল্টে যাওয়ার পর তাতে বিস্ফোরণ ঘটলে দুই শতাধিক লোক নিহত ও অন্তত ১০০ জন আহত হয়। প্রাদেশিক এক গভর্নরের বরাত দিয়ে রয়টার্স আজ শনিবার এ তথ্য জানায়।কিভু প্রদেশের গভর্নর মারসেলিন সিসামভো জানান, ঘটনাস্থল থেকে কিছু লোক তেল চুরি করতে গিয়ে মারা যান এবং ঘটনাস্থলের পাশে নিজেদের ঘরে বসে বিশ্বকাপ খেলা দেখার সময়ও অনেকের মৃত্যু হয়।সিসামভো আরও জানান, উল্টে যাওয়া তেলবাহী গাড়ির কাছে যেতে বাধাদানকারী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্যও বিস্ফোরণে নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।