কচি-কাঁচার বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা তাদের নিজস্ব ভবনে গতকাল সকালে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ছোটদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনান মেজর আখ্তার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোন্দকার ইব্রাহিম খালেদ। অনুষ্ঠানে মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।নজরুল ইনস্টিটিউট: শুক্রবার সকালে নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিজয়ের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। এতে বক্তব্য দেন মাহবুব সাদিক। স্বাগত কথনে অংশ নেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একক ও দলীয় আবৃত্তি এবং একক ও দলীয় সংগীত পরিবেশনা।