কটিয়াদিতে সহোদর খুনের ঘটনায় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ধুলদিয়া নতুনবাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হাতে দুই সহোদর খুনের ঘটনায় স্থানীয় লোকজন আজ শনিবার একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক হওয়া ব্যক্তির নাম বাচ্চু মিয়া।গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে খুন হন দুই সহোদর মলু মিয়া (৪০) ও নুরু মিয়া (৩৫)। এ ঘটনায় মলু মিয়ার ছেলে ফেরদৌস বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জন ব্যক্তিকে আসামি করে কটিয়াদি থানায় আজ একটি মামলা দায়ের করেন।কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ মামলার এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।