কটিয়াদীতে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের কাছে বাহাদুরাবাদ ঘাট থেকে চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ মেইল’ ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে বাহাদুরাবাদ ঘাট-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।জানা গেছে, আজ বিকেলে নাসিরাবাদ মেইল কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশনের সিগন্যাল পয়েন্টে প্রবেশের পর লাইনচ্যুত হয় এবং চারটি বগি মাটিতে দেবে যায়। তখন ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান বলেন, মেইন লাইনে বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হলে ১০-১৫ জন যাত্রী আহত হন।গচিহাটা স্টেশনের স্টেশনমাস্টার আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আখাউড়া ও ময়মনসিংহ থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলচল বন্ধ থাকবে বলেও তিনি জানিয়েছেন।