কটিয়াদীতে পুলিশের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যকার সংঘর্ষ থামাতে আজ রোববার সকালে পুলিশ গুলি চালালে এক ব্যক্তি নিহত হন।নিহত ব্যক্তির নাম আল-আমিন। তিনি সহশ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন।এ ঘটনায় হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ এবং কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মলয় চক্রবর্তীও গুরুতর আহত হয়েছেন। তাঁদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে থেকেই ফুটবল খেলা নিয়ে দুর্গাপুর ও সহশ্রাম গ্রামের সঙ্গে নিমকপুরুরা গ্রামের বিরোধ চলে আসছিল। আজ সকালে এই বিরোধ সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালালে আল-আমিন ঘটনাস্থলেই নিহত হন।এ সময় এএসপি আজবাহার আলী শেখ, এসআই মলয় চক্রবর্তী এবং সংশ্লিষ্ট গ্রাম তিনটির অন্তত ১৮ জন ব্যক্তি আহত হন।