কটিয়াদীতে শীতকালীন কবিতাপাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদ ও রবীন্দ্র পরিষদের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা কর্মচারী সংসদ কার্যালয়ে শীতকালীন কবিতা পাঠের উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ এম এ মান্নান।অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি মসয়ুদ মান্নান। কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি মেরাজ রাহীমের সভাপতিত্বে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন দীপা বর্মণ, শাহ আনোয়ার হোসেন, গোলাপ আমীন, পলাশ বিশ্বাস, হাসনা খাতুন, বদরুল আলম, পলাশ সরকার, রুহুল আমীন প্রমুখ।