কটিয়াদীতে হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে গ্রেপ্তার ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে পুলিশ আজ শুক্রবার ভোররাতে ১৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রচারপত্রও উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, আজ ভোররাতে উপজেলার মসুয়া ইউনিয়নের বেতাল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করে।কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, হিজবুত তাওহীদ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন নয়, তবে ধর্মের নামে কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।