কণ্ঠভোটে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য পাঁচ গ্রামের প্রতিটি থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এক গ্রাম থেকে দুজন। গ্রামবাসী সিদ্ধান্ত নিলেন, এটা হতে পারে না। এ গ্রাম থেকেও একজন প্রার্থী থাকবেন। সমঝোতার চেষ্টায় ব্যর্থ হওয়ায় কণ্ঠভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের আয়োজন করা হলো। গ্রামের বাসিন্দা নূর আলীর ভূঁইয়ার সভাপতিত্বে রাত একটার দিকে আয়োজিত কণ্ঠভোটে বিপুল বিজয় পেলেন চৌধুরী জাকির হোসেন। অপর প্রার্থী আমিনুল ইসলাম পরাজয় মেনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। গত বুধবার কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াইল প্রতিনিধি