কতটা প্রস্তুত ডিসিসি-ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিবছরই আরমানিটোলা মাঠের কোরবানির পশুর হাট চলে আসে বাবুবাজার সেতুর ওপর। তখন যানজটে আটকা পড়েন সেতুর দুই পারের বাসিন্দারা। পথ চলতে হয় গোবর মাড়িয়ে। আর পশুর লাথি-গুঁতো খাওয়ার ভয় তো আছেই।’ বলছিলেন কেরানীগঞ্জের বাসিন্দা শাহনাজ আখতার।ঈদুল আজহা সামনে রেখে অস্থায়ী গবাদিপশুর হাটগুলো প্রস্তুত হয়ে উঠছে। হাটের কারণে আশপাশের রাস্তাগুলোয় যানজটের সৃষ্টি হয়। গবাদিপশুর আবর্জনায় ভরে ওঠে রাস্তাঘাট। ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আবর্জনা অপসারণের দায়িত্বে থাকে। ফলে কাজের চাপ বেড়ে যায় এই বিভাগের। এদিকে প্রতিবছর ঈদুল আজহার আগে কয়েকটা দিন নোট জালিয়াতচক্র, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী আর পকেটমারদের দৌরাত্ম্য বেড়ে যায় নগরে। এদের দমনে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।নগরের সড়ক ও উদ্যানে যাতে পশুর হাট না বসে, সে জন্য ২০০৯ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করে। মামলার রায়ে উচ্চ আদালত থেকে ডিসিসির মেয়রকে নির্দেশ দেওয়া হয়, যাতে নগরের কোনো উদ্যানে হাট না বসতে পারে। একই রায়ে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়, যাতে সড়ক আটকে রেখে হাট বসতে না পারে। ওই রায়ে আরও বলা হয়, ডিসিসি পশুর হাটকে এসব শর্ত মানতে বলা হয়েছে।এইচআরপিবির আইনজীবী মনজিল মোরসেদ জানালেন, সড়কে বা উদ্যানে কোনো হাট বসলে উচ্চ আদালতের এই নির্দেশনা লঙ্ঘিত হবে। এদিকে ২২ অক্টোবর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) একটি নাগরিক সংলাপের আয়োজন করে, যাতে দাবি জানানো হয়, নগরের খেলার মাঠ, উদ্যান ও রাস্তাঘাট পশুর হাটমুক্ত রাখতে হবে।ডিএমপি সূত্র জানা যায়, ঈদুল আজহার আগের কয়েকটা দিন সড়কের যানবাহন নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নজরদারি বাড়াবে তারা। পশুর হাটগুলোয় কমিউনিটি পুলিশও কাজ করবে। এ নিয়ে ইজারাদারদের সঙ্গে একাধিক বৈঠকও করা হবে।কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে সচেতন করতে ডিসিসি মেয়রের পক্ষ থেকে প্রচারণা চালানো হবে। এতে তাদের সহায়তা করছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। বাড়ানো হয়েছে জনবল। ঈদে দ্রুত বর্জ্য অপসারণে ডিসিসির সহায়তার জন্য যোগাযোগ নম্বর:কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: ৯৫৫৬০১৪ (নগর ভবন), ৯০০৪৭৩৪ (মিরপুর), ৯৮৬১৩৯৩ (গুলশান)অঞ্চল-১ (সায়েদাবাদ, যাত্রাবাড়ী, জুরাইন): ০১৯১১৭০৯৮৭৮, ০১৭১২২৯৩১৮৬অঞ্চল-২ (নয়াবাজার, সিদ্দিকবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর): ০১৭১১৫৭৭৪৭৪, ০১৭১২৫৯২১২৬অঞ্চল-৩ (লালবাগ, হাজারীবাগ, আজিমপুর, জিগাতলা): ০১৭১২৫৮৪০৮৬অঞ্চল-৪ (খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর, মালিবাগ): ০১৯৩৭৬৯১৬৩৯অঞ্চল-৫ (ধানমন্ডি, গ্রিন রোড, নিউমার্কেট, মগবাজার): ০১৫৫২৩৮৯৬৭১অঞ্চল-৬ (কারওয়ানবাজার, ফার্মগেট, মণিপুরীপাড়া): ০১৭১১৩১৩২৮৯, ০১৫৫২৩০৫৬৪৬অঞ্চল-৭ (শেওড়াপাড়া, রোকেয়া সরণি, কল্যাণপুর, দারুস সালাম): ০১৯২৩১১৩৬৩৬অঞ্চল-৮ (মিরপুর স্টেডিয়াম এলাকা, পল্লবী, মিরপুর-১৪): ০১৯১৮৫২১২০৯অঞ্চল-৯ (গুলশান, বনানী, বাড্ডা, নর্দ্দা, কুড়িল, জোয়ার সাহারা, নাখালপাড়া): ০১৭১১৩১৩২৮৯অঞ্চল-১০ (উত্তরা, আজমপুর, আব্দুল্লাহপুর): ০১৭১৭১০২০২৫।ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, নোট জালকারী চক্রের বিষয়ে অভিযোগ নম্বর:ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০১৭১৩৩৯৮৩২৫, ০১৭১৩৩৯৮৩২৬, ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৩২৮, ০১৭১৩৩৯৮৩২৯র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব): ০১৬৭৮০২০০৬৪, ০১৭১৩৪৪৪৩৩৩, ৮৯৬১১০৫। পুলিশ হেডকোয়ার্টার নিয়ন্ত্রণ কক্ষ: ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১।