কথক থিয়েটারের দেড় যুগ পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজস্ব সংস্কৃতির উৎসবের সন্ধানে’ স্লোগান নিয়ে সিরাজগঞ্জের অন্যতম নাট্যসংগঠন কথক থিয়েটারের ১৮ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সিরাজগঞ্জ শহরে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, দৃষ্টিনন্দন শোভাযাত্রা, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আসাদ উদ্দিন, জান্নাত আরা হেনরী তালুকদার, হীরক গুণ প্রমুখ। সভাপতিত্ব করেন কথক থিয়েটারের প্রধান পরিচালক হাফিজুর রহমান।