কথা কম বলে কাজ বেশি করব: ওবায়দুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এতদিন ভালো ভালো কথা বলেছি। এখন ভালো কাজ করব।’ তিনি বলেন, হাতে সময় কম। কথা কম বলে কাজ বেশি করতে হবে।আজ সোমবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমি অসম্ভবকে ভালোবাসি। চ্যালেঞ্জকে উপভোগ করি।’ পদ্মা সেতুর ব্যাপারে তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজ শুরু করাই আমার মূল লক্ষ্য। যত দ্রুত সম্ভব, সেতুর কাজ শেষ করবেন বলে জানান তিনি।