কথা না বলে চলে গেলেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই সাংবাদিক সম্মেলনস্থল ছেড়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলন কক্ষে ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব বিপণন সম্মেলন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টিপাইমুখ প্রকল্প নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকেরা। কিন্তু তিনি একটি লিখিত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের মাঝখানেই সম্মেলনস্থল ছেড়ে চলে যান।শুধু যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানি, আপনাদের অনেক প্রশ্ন আছে। এ বিষয়ে কাল বৃহস্পতিবার আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তনের ট্রাস্ট ফান্ডের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনটায় আমার যোগ দেওয়ার কথা। আমি দেরি করে ফেলেছি।’এ বক্তব্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রস্থানের পর ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা। এ সময় পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের তোপের মুখে পড়েন। পরে অবশ্য তিনি টিপাইমুখ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।ঢাকায় আগামী বছরের ১ থেকে ৩ মার্চ অনুষ্ঠেয় ‘বিশ্ব বিপণন সম্মেলন’ উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণু বিভাগের মহাপরিচালক শামীম আহসান।