কথা বলে বেশি মজা পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন বিপাশা হায়াত। প্রযোজনা করেছেন তারেক আখন্দ। আজকের অতিথি ন্যান্সি। কথা হলো তাঁর সঙ্গে।‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আপনার অনভূতি কেমন হলো?আমি তো বিভিন্ন টক শোতে অংশ নিয়েছি। এসব অনুষ্ঠানে কিছু খুব সাধারণ প্রশ্ন থাকে। এই যেমন—কবে থেকে গান শুরু করেছেন, সংগীতের জগতে কীভাবে এলেন, আপনার ঘরসংসার, প্লিজ একটা গান করুন। কিন্তু এর বাইরেও যে একটি টক শো কতটা ভালো হতে পারে—‘বিপাশার অতিথি’তে অংশ নেওয়ার পর বেশ বুঝতে পেরেছি। অসাধারণ একটি অনুষ্ঠান। বিপাশা আপার (বিপাশা হায়াত) প্রশ্ন, তাঁর কথার গাঁথুনি এক কথায় চমৎকার।কোন বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন?আমি নিজে একজন শিল্পী, আমার গান নিয়ে আমার নিজেরও তো একটা মূল্যায়ন আছে। এবার তার সুযোগ পেয়েছি। এর পাশাপাশি শুদ্ধ সংগীত, সংগীতের চর্চা, মোট কথা পুরো আলোচনা ছিল গান নিয়েই। একজন শিল্পী আরেকজন শিল্পীকে যে কতটা সম্মান করেন এবং কীভাবে বিষয়টি প্রদর্শন করতে পারেন, এই অনুষ্ঠানে গিয়ে বেশ বুঝতে পেরেছি। আর আগে এই অনুষ্ঠানে যাঁরা অতিথি হয়ে এসেছিলেন, তাঁদের পাশে আমার নামটি যুক্ত হওয়ায় আমি বেশ সম্মানিত হয়েছি।কোনো গান করেছেন?হ্যাঁ, খালি কণ্ঠে কয়েকটি গান গেয়েছি। নজরুলসংগীত, পুরোনো দিনের গান, বিয়ের গান। তবে গানের চেয়ে আমি কথা বলে বেশি মজা পেয়েছি। এবার আপনার নিজের নতুন একক অ্যালবামের কথা বলুন।হাবিব ভাই চাচ্ছেন আগামী ভালোবাসা দিবসে অ্যালবামটি বাজারে আসবে। কিন্তু তিনি তার অনেক আগেই পুরো অ্যালবামের কাজ শেষ করবেন। এরই মধ্যে ছয়টি গানের কাজ শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি দুটি গানের কাজও শেষ হবে। দ্বৈত কণ্ঠে দুটি গান থাকছে। একটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ভাই, অন্যটিতে পারকাশন শিল্পী মিথুন।