কথা রাখলেন মুরসি
মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তাঁর কথা রেখেছেন। ক্ষমতা নেওয়ার মাত্র ১০০ দিনের মাথায় সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠিয়েছেন তিনি। খবর রয়টার্সের।মুসলিম ব্রাদারহুড দলের প্রার্থী মুরসি মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দেন যে ক্ষমতায় গেলে ৭ অক্টোবরের মধ্যে তিনি মিসরের সেনাবাহিনীকে ব্যারাকে পাঠাবেন। আর সেই প্রতিশ্রুতি একেবারে অক্ষরে অক্ষরে রক্ষা করলেন তিনি। তবে কথা রাখলেও মুরসিকে পুরোপুরি সফল প্রেসিডেন্ট বলা যায় না। মুরসির বৈদেশিক নীতি প্রশংসনীয় হলেও মিসরে এখনো বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। দেশটির শিল্পক্ষেত্র ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে আল আহরাম সেন্টারের রাজনৈতিক বিশ্লেষক হাসান আবু তালেব জানান, এত অল্প সময়ে মুরসিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি করা হয়েছে। বাস্তবে সেটি পূরণ করাটা সহজ নয়। তবে মুরসির সামনে এখনো অনেক চ্যালেঞ্জ। মিসরের জনসংখ্যার একটা বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের ভর্তুকির ওপরই নির্ভর করে চলতে হয়। তাই মুরসির প্রথম চ্যালেঞ্জ হলো আইএমএফের কাছ থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার ত্রাণ বরাদ্দের পথটা সুগম করা।