কথাবন্ধু কিবরিয়া বড়পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর কথাবন্ধু কিবরিয়াকে পর্দার পেছনেই দেখা যায়। এবার তিনি বন্দী হলেন সেলুলয়েড ফিতায়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছায়াছবি চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। তবে কিবরিয়াকে তাঁর নিজের পেশা কথাবন্ধু চরিত্রেই দেখা যাবে চলচ্চিত্রে। কিবরিয়া বলেন, ‘ছবিতে আমি এবিসি রেডিওর হ্যালো ৮৯২০ নামের একটা অনুষ্ঠানের কথাবন্ধু। এখানে অংশ নিতে আরেফিন শুভ আমার সঙ্গে যোগাযোগ করেন। অনুষ্ঠানে তিনি তাঁর ভালোবাসার গল্প বলেন। চলচ্চিত্রে অভিনয় করেছি, ভালো লাগছে।’ তিনি জানান, হ্যালো ৮৯২০ নামের একটি অনুষ্ঠান এবিসি রেডিওতে এ মাসের শেষ থেকে নিয়মিত প্রচারিত হবে।রাজ বলেন, ‘এখানে কিবরিয়া সাবলীলভাবে অভিনয় করেছেন।’চ্যানেল নাইন প্রযোজিত ছায়াছবি চলচ্চিত্র আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে।