কথামালা
দেশে যারা ক্রিকেট চালায়, খেলাটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আপনার কি মনে হয়, তারা ক্রিকেট ভালোবাসে?কোচ জিওফ মার্শকে ছাঁটাইয়ের পর শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সমালোচনা করে অর্জুনা রানাতুঙ্গাদলীয় কোন্দলের কারণে সাঙ্গাকারা ভালো খেলবেন না, এমন চিন্তাটা হাস্যকরইচ্ছা করেই সাঙ্গাকারা ভালো খেলছেন না এমন অভিযোগ উড়িয়ে দিয়ে মাহেলা জয়াবর্ধনেসত্যি বলতে কি, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া এত সহজেই সিরিজ জিতবে, এটা আমি আশাই করিনিটেস্ট সিরিজে ভারতের কাছ থেকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কমার্ক টেলরআমি কখনোই ওকে নিয়ে ভাবিনি। আমার মানসিকতা হলো, প্রতিবছরই ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে আরও উন্নতি করা। ও যদি না-ও থাকত, আমি যা করছি, তা-ই করতামক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথ তাঁকে আরও ভালো করেছে কি না—প্রশ্নের জবাবে লিওনেল মেসিজেলাগুলোর খোঁজ রাখে না এনএসসি। গত ছয় বছর কেন এনএসসির কাউন্সিল হয়নি? কারণ খুঁজতে হবেএনএসসির নিয়মিত সাধারণ সভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাফুফের সহসভাপতি বাদল রায়যাঁরা ড্রেসিংরুমে বিভক্তি কিংবা ঐক্য ভাঙার কথা বলছেন, তাঁরা মিথ্যা বলছেনকোচের বিরুদ্ধে খেলোয়াড়দের ‘বিদ্রোহের’ সত্যতা নাকচ করে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সার্জিও রামোসকোচিংয়ে নেমে আমার চুল পাকতে শুরু করেছে। ও পথে তাই আপাতত নয়, দূতের কাজটাই আমি উপভোগ করছিঅচিরেই কোচিংয়ে তাঁর যাওয়ার সম্ভাবনা নেই জানিয়ে ব্রায়ান রবসন