কথামালা
সবাই তাকে আমার সঙ্গে তুলনা করে, এটা কঠিন নয় কি?...তবে তার ভালো সম্ভাবনা আছে, কারণ টেনিস তার রক্তেই মিশে আছেদুবাই ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া ছোট ভাই মার্কো সম্পর্কে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচআমার দেখা সেরা খেলোয়াড় জিনেদিন জিদানই। আমার আক্ষেপটা এখানেই যে অনুশীলনে সে যে প্রতিভাটা দেখিয়েছিল সেটা কম ম্যাচেই সে দেখাতে পেরেছেজুভেন্টাসের কোচ থাকার সময় জিদানকে যেমন দেখেছিলেন জানিয়ে কার্লো আনচেলত্তিতাকে খেলতে দেখাটাই আবেগময় অভিজ্ঞতাহ্যাটট্রিকম্যান মেসিতে মুগ্ধ সুইজারল্যান্ডেরকোচ ওটমার হিজফেল্ডকথা বলার বিষয়ে আমি ডিসিপ্লিন আনতে পারিনি। কথা বলায় আমাদের আরও সংযত হওয়া উচিতক্রিকেটারদের মতো বোর্ড-পরিচালকদেরও আচরণবিধি থাকা উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালভারতীয় ক্রিকেট বোর্ডের যে ব্যাংক ব্যালান্স, তার সমান্তরালে কথা বলে না মাঠের ক্রিকেটভারতীয় ক্রিকেট দল ও বোর্ডের সমালোচনা করে সাবেক বাঁ-হাতি স্পিনার বিষেণ সিং বেদি