কদমতলীতে এক শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানার শ্যামপুর শিল্প এলাকায় আজ মঙ্গলবার ট্রাক থেকে রড নামাতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত শ্রমিকের নাম ইসমাইল হোসেন (২৫)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নগরচর গ্রামের ফজর মণ্ডলের ছেলে। গত এক মাস ধরে তিনি ডায়মন্ড স্টিল অ্যান্ড কোম্পানিতে কর্মরত ছিলেন।কদমতলী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, ট্রাক থেকে লোহার প্লেট নামানোর সময় হুক ছিঁড়ে ইসমাইল হোসেনের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে শ্যামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।