কদমতলীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর কদমতলী শিল্পাঞ্চল এলাকার এবিসি গার্মেন্টসের শ্রমিকেরা আজ বুধবার সকাল আটটা থেকে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকেরা বেশ কয়েক দিন ধরেই বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে গত পরশু মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। শ্রমিকেরা জনপ্রতি দুই হাজার টাকা করে বেতন বাড়ানোর দাবি তোলে বৈঠকে। কিন্তু মালিকপক্ষ চলতি বেতন কাঠামোর বাইরে গিয়ে বেতন দিতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমন পরিস্থিতিতে মালিকপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে মালিকপক্ষের বক্তব্য জানা যায়নি।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।