কদমতলীতে ৩ যুবক খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে তিন যুবককে খুনের ঘটনায় গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন— হাবিবুর ওরফে হারুন মাঝি (৫২) ও মো. জাহাঙ্গীর (৪৫)। আজ বৃহস্পতিবার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবি পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।গত ৭ মার্চ সোমবার কদমতলী থানার নামা শ্যামপুরের পশ্চিম মোহাম্মদবাগে একটি নালা থেকে পুলিশ তিনজন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে । নিহতেরা হলেন—মোহাম্মদ জনি (২২), হাসান নাবিল (১৭) ও বাবু (২১)। নিহত জনি ও বাবু সহোদর বলে জানা গেছে। মনিরুল ইসলাম আরও জানান, হাবিবুরকে গত ১৭ মার্চ বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে আর জাহাঙ্গীরকে গতকাল বুধবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, অসামাজিক ব্যবসা নিয়ে কোন্দল এবং টাকা-পয়সার ভাগাভাগি নিয়ে জনি ও বাবুকে হত্যা করা হয়। আর এ ঘটনার শিকার হন নাবিল।অন্যদিকে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর জানায়, জনি ও বাবু এলাকার সন্ত্রাসী ছিল। তাঁদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে ওঠে এবং এলাকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।