কদমতলীর মার্কেটে বিস্ফোরণে একজন আহত, ১০ দোকান ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর দনিয়া রোডের নূর মার্কেটের নিচতলার একটি দোকানে আজ রোববার বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (২৫) নামের একজন দগ্ধ হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ১০টি দোকান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মোহাম্মদ হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে তিনি দোকানের শাটার খুলে ভেতরে ঢুকতেই বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীর ঝলসে যায়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান বলেন, যে দোকানে বিস্ফোরণ ঘটেছে সেটি ছিল টেলিভিশনের শোরুম। ওই দোকানে গ্যাসের পাইপলাইন ছিল। সম্ভবত ওই লাইনের কোথাও লিকেজ থাকায় তা দিয়ে গ্যাস বের হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। শাটার খোলার পর ওই শব্দে আশপাশের দোকানগুলোর কাচ ভেঙে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোহাম্মদ হোসেনও আহত হন।