কনটাক্ট লেন্সে ই-মেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ প্রয়োজনীয় ই-মেইল পড়ার দরকার? কিন্তু কম্পিউটারের সামনে বসতে কিংবা নিজের স্মার্টফোনটি হাতে নিতে আলসেমি লাগছে? কোনো সমস্যা নেই। এখন আপনি চোখে যে কনটাক্ট লেন্স পরেন, তাতেই চোখের সামনে ভেসে উঠবে আপনার যাবতীয় মেইল।একটু বোধ হয় অবাক হয়েছেন। কিন্তু, সম্প্রতি এমনই একটি কনটাক্ট লেন্স বানিয়েছেন বিজ্ঞানীরা, যার মাধ্যমে আপনি চোখের সামনে দেখতে পারবেন আপনার যাবতীয় প্রয়োজনীয় মেইল। অনেকটা সেই ‘টারমিনেটর’ এর মত।যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিজ্ঞানীরা এই কনটাক্ট লেন্সের ওপর ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত হয়েছেন, মানব চক্ষুর জন্য এটি ক্ষতিকর নয়।তবে এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তারা। বিবিসি অনলাইন জানিয়েছে, যে ব্যাপারটি নিয়ে তারা বেশি করে ভাবছেন, তা হল-পাওয়ার সোর্স। মূলত, ব্যবহারকারীরা যে মেইল পড়বেন তার শক্তি সরবরাহের উত্সমূলটি কি হবে? বর্তমানে যে প্রোটোটাইপটি তৈরি করা হয়েছে, তাতে কেবল ওয়্যারলেস ব্যাটারির এক সেন্টিমিটারের মধ্যে থাকলে কনটাক্ট লেন্সের মাধ্যমে ই-মেইল পড়া যাচ্ছে।ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞান, অধ্যাপক বাবাক পারভিজ বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য এই কনটাক্ট লেন্সে পূর্বনির্ধারিত বিষয় হিসেবে তথ্য-শব্দ সংযুক্ত করা।’এর মাধ্যমে ভার্চুয়াল গেমিংও অন্যমাত্রা পাবে বলে তিনি মনে করেন।