কবরে প্রাণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ওড়িশায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মৃত ভেবে কবরে শোয়ানোর পর ভুল ভাঙে গ্রামবাসীর। শোকে মুহ্যমান স্বজনদের মধ্যে কবরস্থানে দেখা দেয় আনন্দের বন্যা। এনডিটিভির এক প্রতিবেদনে আজ শনিবার বলা হয়, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ৩০০ কিলোমিটার দূরে বড়গড় জেলার সিঙ্গানপুর গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জলধর দুদুকা। ক্রমেই খারাপ হচ্ছিল শারীরিক অবস্থা। একসময় নিথর স্তব্ধ হয়ে যায় তাঁর দেহ। স্বজনেরা ধরে নেয় তিনি মারা গেছেন। তাই কবর দেওয়ার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানে।জলধরকে কবরে শুইয়ে দিতেই আশ্চর্য হয়ে যান তাঁর এক নাতি। তিনি দেখতে পান জলধরের হাত নড়ছে। এরপর ভুল ভাঙে সবার। সবাই বুঝতে পারেন, জলধর মরেননি। এরপর একজন চিকিত্সক তাঁর স্বাস্থ্যও পরীক্ষা করেন।