কবি আবদুল মান্নান সৈয়দ স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত কবি আবদুল মান্নান সৈয়দ স্মরণে ২৪ সেপ্টেম্বর খুলনায় সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’র উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি জি এম সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক ফজল মোবারক। বিশেষ অতিথি ছিলেন কবি আবদুর রহিম, মুহসীন ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ বেগম মাজেদা রহমান ও জামাল উদ্দীন খান।রাশেদ বিশ্বাসের পরিচালনায় কবি আবদুল মান্নান সৈয়দের জীবন ও সাহিত্য কর্মের ওপর আলোচনা করেন কণ্ঠশিল্পী কানাইলাল হালদার, ফরহাদ কাদির, তাপস বিশ্বাস, এম এ গফফার, মোহিত কুমার মণ্ডল, স ম আবদুস সাত্তার, পলাশ কুমার দাস, মিলন মণ্ডল, মোল্লা নাইমুজ্জামান, ইউনুস আলী, বাদশা উদ্দীন, কবি মাহমুদা আক্তার প্রমুখ।