কবি আবু জাফর ওবায়দুল্লাহ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তির কবি আবু জাফর ওবায়দুল্লাহর জন্মভূমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে শুরু হলো কবির স্মরণমেলা। গতকাল বৃহস্পতিবার দুই দিনের এই আয়োজনের প্রথম দিনে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, কবির স্মৃতিচারণা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।সকালে জাতীয় সংগীত এবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে হাসানুল হক ইনু, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পাঠাগারের সভাপতি আতিকুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন উপস্থিত ছিলেন।