কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত ছাত্রের নাম রফিকুল ইসলাম (২০)। বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ময়মনসিংহ শহরের ধোপাখোলা মোড়ে একটি মেসে থাকতেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল রোববার রফিকুল ইসলাম ক্লাস শেষ করে মেসে ফেরেন এবং অন্য সবার সঙ্গে রাতে ঘুমিয়ে পড়েন। অন্যরা ঘুম থেকে উঠলেও তিনি ঘুম থেকে না ওঠায় আজ সকাল আটটার দিকে তাঁর বন্ধুরা ডাকাডাকি করেন। কিন্তু তাঁর কোনো সাড়া না পেয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা করে।রফিকুলের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়।হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি সুব্রত কুমার দে বলেন, ‘কী কারণে তার মৃত্যু হয়েছে, আমরা বুঝতে পারছি না। তদন্ত ছাড়া বিষয়টি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে।’