কবি বিনয় মজুমদারকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন
ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯ মে নিভৃতচারী কবি ও লেখক বিনয় মজুমদারকে নিয়ে প্রকাশিত সংকলনগ্রন্থ মাদুলির মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন করেন সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। এ এইচ এম রেজাউল করিমের সভাপতিত্বে সমকাল সুহূদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার, মাদুলি গ্রন্থের সম্পাদক অরবিন্দ চক্রবর্তী, গ্রন্থের প্রকাশক বিশাখা প্রকাশনীর শাহ্জাহান বাচ্চু, ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক, কামাল বারী, মোসায়েদ হোসেন ঢালী, বাবুল আশরাফ, আসমা আক্তার, আবুল কাশেম, সৌমিত্র মজুমদার, নজরুল ইসলাম, ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, সাঈদ মাসুদ, ওবায়দুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঁচটি গ্রুপে ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।