কবি শামসুর রাহমান স্মরণ
শামসুর রাহমান বাংলাদেশের প্রধান কবি। তিনি আমাদের স্বাধীনতা আর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মহান কবি। তাঁর অমর লেখাগুলো বাঙালির মনকে আজীবন উজ্জীবিত করবে। যেকোনো সংকট-সংগ্রামে তাঁর লেখা আমাদের চিরকালীন চেতনার হাতিয়ার হয়ে মানবমুক্তির দিশা দেখাবে।১৭ আগস্ট নগরের জিন্দাবাজার এলাকায় বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকীতে প্রারম্ভিকা প্রকাশ আয়োজিত আলোচনা সভা ও লেখাপাঠ অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেছেন। মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান তুলসী কুমার দাস। কবি সঞ্জয় নাথ সঞ্জুর প্রাণবন্ত সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আহ্বায়ক ভবতোষ রায় বর্মণ ও সাংবাদিক আল-আজাদ। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন প্রারম্ভিকা প্রকাশের স্বত্বাধিকারী ধ্রুব গৌতম।অনান্যের মধ্যে আলোচনা ও লেখাপাঠে অংশ নেন কবি পুলিন রায়, গীতিকার সামসুল আলম, কবি আবিদ ফয়সাল, ছড়াকার বশির আহমদ, কবি কাসমির রেজা, গীতিকবি হরিপদ চন্দ, অমিত ত্রিবেদী, প্রকৃতি দেব প্রমুখ।আমিরউদ্দিন বাউলশিল্পী সংসদের কমিটি: সিলেট বিভাগীয় আমিরউদ্দিন বাউলশিল্পী সংসদের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নগরের তালতলা এলাকার অস্থায়ী কার্যালয়ে মুক্তার আহমদকে সভাপতি, বাউল সূর্যলালকে সাধারণ সম্পাদক এবং বাউল সিরাজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি বাউল লাল মিয়া, সহসম্পাদক উদাসী মুজিব, সহসাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পাখি মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক হারুন মিয়া, মহিলা সাংস্কৃতিক সম্পাদক মিনারা বেগম, হাসিনা বেগম, অর্থ সম্পাদক আহমেদ শামসুদ্দিন, সহ-অর্থ সম্পাদক জুয়েল আহমদ, ধর্ম সম্পাদক আমীর আলী, যোগাযোগ সম্পাদক শৈলেন দাস, সমাজসেবা সম্পাদক আবদুর রউফ, প্রচার সম্পাদক পথিক রাজু আহমদ, সহ-প্রচার সম্পাদক লিটন, হানিফ আহমদ, দপ্তর সম্পাদক জিয়াউদ্দিন আমিরী, সহদপ্তর সম্পাদক লোকমান আহমদ, মহিলাবিষয়ক সম্পাদক রেহানা বেগম, রোকসানা বেগম, কার্যকরি সদস্য জমির উদ্দিন, আবদুল খালিক, সুলতান আহমদ, সিদ্দেক আলী ও তারা মিয়া।নবশিখা নাট্যদলের সংবর্ধনা: নবশিখা নাট্যদলের উপদেষ্টা কবি পারভেজ আলীর বিদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। ২০ আগস্ট সন্ধ্যায় জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আহমাদ সেলিম, সভাপতি ধ্রুব জ্যোতি দে, সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী, নাট্যকর্মী রকিবুল হাসান, তন্ময় নাথ, সাকিল আহমদ, দিলরুবা সুলতানা, তানজিমা সিদ্দিকা, ফাল্গুনী বৈদ্য, শ্রাবণী দাশ প্রমুখ।শোকাবহ ১৫ আগস্ট স্মরণ: সিলেটে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে শোকাবহ ১৫ আগস্ট। ওই দিন সকাল ১০টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আহ্বায়ক ভবতোষ রায় বর্মণ, সদস্য নিজাম উদ্দিন লস্কর, শুভেন্দু ইমাম, পুরঞ্জয় চক্রবর্তী, আল-আজাদ, হিমাংশু বিশ্বাস ও এনামুল মুনীরসহ সাহিত্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের কর্মীরা উপস্থিত ছিলেন।‘বইপত্র’ পরিদর্শনে বিদায়ী জেলা প্রশাসক: সদ্যবিদায়ী সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ১৬ আগস্ট দুপুরে সৃজনশীল বইয়ের দোকান ‘বইপত্র’ পরিদর্শনে যান। এ সময় তিনি কবি-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, সেলিমা সুলতানা, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখর প্রমুখ।