কবি শামসুর রাহমানের স্ত্রী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি শামসুর রাহমানের স্ত্রী জোহরা রাহমান (৭৭) আর নেই। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।জোহরা রাহমানের মৃত্যুর সংবাদ শুনে কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা রাজধানীতে তাঁর শ্যামলীর বাসায় ছুটে যান। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কাল শনিবার তাঁকে পুরান ঢাকার বেগমবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর জানাজা এসওএস শিশুপল্লী জামে মসজিদে রাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।