কবিগুরুকে নিয়ে চলচ্চিত্র তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার প্রখ্যাত চিত্রপরিচালক পাবলো সিজার এবার আর্জেন্টিনার প্রখ্যাত লেখিকা এবং বুদ্ধিজীবী ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন। পাবলো সিজার তাঁর এই উদ্যোগের কথা রোববার গোয়াতে সাংবাদিকদের বলেছেন। ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে যোগ দিতে এসেছেন তিনি। বলেছেন, কবিগুরুর সঙ্গে আর্জেন্টিনার প্রখ্যাত লেখিকা ওকাম্পোর সঙ্গে যোগাযোগ ছিল। ওকাম্পো ভারতে এসে কবিগুরুর সান্নিধ্য পাওয়ার জন্য গিয়েছিলেন শান্তিনিকেতনে। কবিগুরুও ওকাম্পোর আতিথ্য গ্রহণ করেছেন সেই সান ইসিস্রোতের বাড়িতে। কবিগুরুর সঙ্গে ওকাম্পোর গড়ে উঠেছিল আত্মিক সম্পর্ক। এবার এই দুজনকে নিয়ে একটি ছবি করার উদ্যোগ নিয়েছেন পাবলো সিজার। বলেছেন, তিনি চাইছেন, কবিগুরুর ভূমিকায় বলিউডের তারকা অমিতাভ বচ্চন অভিনয় করুক। অমিতাভকে এ ব্যাপারে আমন্ত্রণ জানাতে তিনি মুম্বাই যাচ্ছেন। আরও বলেছেন, তাঁর এই ছবির শুটিং হবে আর্জেন্টিনা, শান্তিনিকেতন, কলকাতা ও সুন্দরবনে।