কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ মে গোপালগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদীচী জেলা সংসদ ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা যৌথভাবে স্থানীয় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন। গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি অরুণ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উদীচীর কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল ইসলাম, জেলা উদীচীর উপদেষ্টা হরেন্দ্র নাথ মণ্ডল, সদস্য সচিব ম. কামরুল হাসান, সহসভাপতি সুরাইয়া খান প্রমুখ বক্তব্য দেন। এর আগে প্রদীপ প্রজ্বালন ও শিল্পীদের রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশিত হয়।