কবিতায় হেমন্তসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হেমন্তসন্ধ্যা’ নামে কবিতা আবৃত্তি ও কবিতা নিয়ে আলোচনার আয়োজন করেছিল বৈচিত্র্য নামের সাহিত্য পত্রিকা। গত শনিবার তাদের বেইলি রোডের কার্যালয়ে এই আসরের অন্যতম আলোচক ছিলেন কবি ফজল শাহাবুদ্দীন ও আসামের কবি বিপুল কুমার দত্ত। বক্তারা বলেন, ভালোবাসার যেমন বিভক্তি নেই তেমনি কবিতারও। ভাষা কিংবা সঅমানা দিয়ে কবিতাকে বেঁধে রাখা যায় না। আসরে জাহাঙ্গীর ফিরোজ, ফরিদ আহমেদসহ নবীন প্রজন্মের কবিরা কবিতা পড়েন। সভাপতিত্ব করেন শাহীন রেজা। বিজ্ঞপ্তি।