কবির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাসকগোষ্ঠীর সমালোচনা করে লেখা কবিতা আবৃত্তি করায় বাহরাইনে এক নারী কবিকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির বিশেষ নিরাপত্তা আদালত। ওই কবির নাম আয়াত আল কারমেজি। বয়স ২০ বছর। গতকাল রোববার শিয়া সম্প্রদায়ের সরকারবিরোধী বিক্ষোভস্থলে তিনি স্বরচিত কবিতাটি আবৃত্তি করেন। কবিতাটিতে বাদশাহ ও ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করা হয়। জনগণের মধ্যে সরকারবিরোধী বিদ্বেষ ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার দায়ে আদালত কারমেজিকে অভিযুক্ত করেছেন। আদালত তাৎক্ষণিকভাবে তাঁকে সাজা দেন। তবে রায়ের বিরুদ্ধে কারমেজি আপিল করতে পারবেন। এপি