কবীর চৌধুরী জনগণের জীবন সুনিপুণভাবে উপস্থাপন করেছেন: আনোয়ার দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালিফোর্নিয়ার সানদিয়াগোর অ্যালিয়্যাড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস আনোয়ার দিল বলেছেন, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী তাঁর সাহিত্যকর্মে বাংলার আপামর জনগণের জীবন সুনিপুণভাবে উপস্থাপন করেছেন।আনোয়ার দিল আজ শুক্রবার বাংলা একাডেমীর সেমিনার-কক্ষে ‘ন্যাশনাল প্রফেসর কবীর চৌধুরীর ট্রান্সফরমেশনাল কনট্রিবিউশনস টু বাংলাদেশ অ্যান্ড ইন্টারকালচারাল ওয়ান-ওয়ার্ল্ড’ শীর্ষক একক বক্তব্য অনুষ্ঠানে এ কথা বলেন।অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।আনোয়ার দিল বলেন, কবীর চৌধুরী লালন, হাসন রাজা, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালীউল্ল¬াহ, শওকত ওসমান প্রমুখ মনীষীর সাহিত্যকর্ম ইংরেজি অনুবাদের মাধ্যমে বিশ্বের সাহিত্যাঙ্গনে তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বিশ্বের ধ্রুপদী সাহিত্য বাংলা অনুবাদের মাধ্যমে বিশ্ব সাহিত্য সম্পর্কে বাঙালি পাঠককে অবহিত করেছেন। —বাসস