কবীর চৌধুরী স্মরণানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী স্মরণানুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রের গুলশান মিলনায়তনে এই অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও শাহীন কবির।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল রবীন্দ্রসংগীত পরিবেশনা। শিল্পী অদিতি মহসিন শুনিয়েছেন, ‘মরণ রে, তুঁ হুঁ মম শ্যামসমান’, ‘জীবন যখন শুকায়ে যায়’, ‘আমারে তুমি অশেষ করেছ’সহ বেশ কয়েকটি গান।