কবীর সুমনের কণ্ঠে একাত্মতার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী এবং তৃণমূল কংগ্রেসদলীয় সাংসদ কবীর সুমন এবার পশ্চিমবঙ্গের আত্মঘাতী কৃষকদের নিয়ে গান তৈরি করেছেন। সমালোচনা করেছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। রাজ্যের অনেক কৃষকই কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পেয়ে এবং ঋণের অর্থ শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিরোধীদের মতে, শুধু পশ্চিমবঙ্গে এই সংখ্যা ১৯ জন। এবার তাঁদের নিয়েই গান তৈরি করেছেন কবীর সুমন।