কবীর সুমনের ‘৬৩-তে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওবাদী নেতা কিষেনজিকে শ্রদ্ধা জানিয়ে কলকাতা বইমেলায় শিল্পী ও তৃণমূল সাংসদ কবীর সুমনের নতুন গানের অ্যালবাম প্রকাশিত হলো। এই অ্যালবামে কিষেনজি, আজাদ, জাগরি বাস্ককে নিয়ে গান গেয়েছেন কবীর সুমন। সুমন তাঁর এই অ্যালবামের নাম দিয়েছেন ৬৩-তে। আগামী মার্চে সুমনের বয়স ৬৩ পূর্ণ হচ্ছে। অ্যালবামটি তিনি উৎসর্গ করেছেন হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, কিষেনজি ও আজাদকে। অ্যালবামে কবীর সুমন ভূপেন হাজারিকা ও পিন্টু ভট্টাচার্যকে নিয়েও গান গেয়েছেন। এটি প্রকাশ করেছে কলকাতার সপ্তর্ষি। গত বৃহস্পতিবার অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে কবীর সুমন বলেন, ‘বিপ্লবীরা আমার কাছে চিরদিনের জন্য শ্রদ্ধাভাজন। বিপ্লব দীর্ঘজীবী হোক।’