কম দামে শেয়ার কেনার এখনই উপযুক্ত সময়: ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক বলেছেন কম দামে শেয়ার কেনার জন্য এখনই উপযুক্ত সময়। তিনি আরও বলেন, যেসব শেয়ারের দাম বেড়েছিল তার বেশির ভাগেরই লাভ বিনিয়োগকারীরা মূল্য সংশোধন এবং শেয়ার থেকে তুলে নিয়েছেন। তাই আগামী কয়েক দিন শেয়ারবাজার বেশ চাঙা থাকবে। মোস্তাক আহমেদ মনে করেন বাজার পুনরায় বিক্রির চেয়ে কেনার দিকে বেশি ঝুঁকে পড়েছে।এদিকে গত কয়েক দিন সাধারণ মূল্য সূচকের মন্দাভাবের পর আজ বুধবার বাজার আবারও ঘুরে দাঁড়িয়েছে। এদিকে লভ্যাংশ ঘোষণাসহ মূল্য সংশোধনের পর আজ প্রায় প্রতিটি ব্যাংকের শেয়ারের দামই বেড়েছে। তবে দামের মিশ্রভাব ছিল গ্রামীণফোনের শেয়ারসহ মিউচুয়াল ফান্ডগুলোতে।