কমপ্রিহেনশন পড়ো, বোঝো এবং উত্তর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকাইংরেজি ১ম পত্রে ভালো নম্বর কীভাবে পাবে তা নিয়ে আলোচনা করা হলো।Ques. No. 1: এই অংশটি প্রদত্ত সিন কমপ্রিহেনশনের ওপর ভিত্তি করে হবে। প্রতিটি প্রশ্নের যেকোনো অংশে তিনটি প্রায় সমজাতীয় শব্দ থাকবে। এই তিনটি শব্দ থেকে বাক্যের সঙ্গে মিল রেখে উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্য পূর্ণ করতে হবে। শুধু সঠিক উত্তরটুকু লিখবে। পুরো বাক্য না লিখলেও চলবে।Ques. No. 2: প্যাসেজ-ভিত্তিক পাঁচটি স্টেটমেন্ট থাকবে। এই প্রশ্নটি করা হবে ভুল-শুদ্ধ যাচাইয়ের জন্য। সঠিক হলে True এবং ভুল হলে False লিখে correct answer লিখতে হবে।Ques. No. 3: প্যাসেজ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে একটি করে শব্দ দেওয়া থাকবে এবং এর স্থান শূন্য থাকবে। বাক্যের অর্থানুসারে ব্র্যাকেটের শব্দটি পরিবর্তন করতে হবে। প্রয়োজনে preposition ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। Ques. No. 4: প্রদত্ত সিন কম্প্রিহেনশনের আলোকে যেকোনো ব্যক্তি/বস্তু/বিষয় সম্পর্কে পাঁচটি তথ্যের তালিকা করতে বলা হবে এ অংশে। Ques. No. 5: সিন কম্প্রিহেনশনের ওপর পাঁচটি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে একটি পূর্ণ বাক্যে, সংক্ষিপ্ত ভাষায়। উত্তর হতে হবে যথাযথ। প্যাসেজ থেকে অবিকল তুলে দেওয়া যাবে না। Ques. No. 6: কম্প্রিহেনশনের সামারাইজেশন আকারে একটি প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটি ভালোভাবে পড়ে কম্প্রিহেনশন থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো clue দেওয়া থাকবে না। উত্তর লেখার সময় প্যাসেজটি না লিখে শুধু সঠিক উত্তর লিখতে হবে। Ques. No. 7: সামারাইজিংয়ের ক্ষেত্রে কম্প্রিহেনশনটির ওপর একটি সামারি লিখতে হবে। উত্তরটি অনধিক পাঁচটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।Ques. No. 8: প্রদত্ত সিন কম্প্রিহেনশনের ওপর ভিত্তি করে এ অংশে flow chart থাকবে। নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে পাঁচটি যথাযথ word/phrase দিয়ে flow chart-এর boxগুলো পূরণ করতে হবে। Ques. No. 9: এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থানসংবলিত একটি passage (with clues) দেওয়া থাকবে। শুধু উত্তর লিখলেই চলবে। শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখবে। Ques. No. 10: এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থানসংবলিত একটি passage (without clues) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ১০। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখতে হবে। Ques. No. 11: এই প্রশ্নে চার column-এর একটা substitution table দেওয়া থাকবে। ওই table থেকে ছয়টি অর্থপূর্ণ এবং ধারাবাহিক বাক্য তৈরি করতে হবে। Ques. No. 12: এই প্রশ্নে কোনো ঘটনা বা বিখ্যাত ব্যক্তিত্বের জীবনী বা গল্প সম্পর্কে ১৪টি sentence এলোমেলোভাবে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের ১৪টি এলোমেলো sentence-কে এমন ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে, যাতে পরিশেষে এটি একটি গল্পের আকার লাভ করে এবং অনুচ্ছেদের ওপর বাক্যের ক্রমিক নম্বরগুলো লিখে বাক্যের ধারাবাহিকতা দেখাতে হবে। Ques. No. 13: এই অংশটি মূলত writing skill যাচাই করার জন্য। এ প্রশ্নের কোনো বিষয়ের ওপর কিছু প্রশ্নের সংকেত (clue) থাকবে। প্রশ্নের ওপর ভিত্তি করে ১৫০ শব্দের মধ্যে একটি paragraph লিখতে হবে। প্যারাগ্রাফটির একটি সুন্দর title (শিরোনাম) দিতে হবে। প্যারাগ্রাফটি হতে হবে এক প্যারায়।