কমরেড বরুণ রায়ের মৃত্যুবার্ষিকী পালনে কমিটি গঠন
সুনামগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রয়াত কমরেড বরুণ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১৮ অক্টোবর সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভায় আগামী ৮ ডিসেম্বর বরুণ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে প্রবীণ রাজনীতিবিদ নিরঞ্জন চৌধুরীকে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।নিরঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা গৌরী ভট্টাচার্য, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, রমেন্দ্র কুমার দে, মইনুদ্দিন আহমদ জালাল, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, অজিত রায়, নির্মল ভট্টাচার্য, রুহুল তুহিন, রহমান মিজান, আরতি পাল, এনাম আহমদ, প্রদীপ পাল, পঙ্কজ দে, শিক্ষক কল্লোল তালুকদার, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিৎ আচার্য প্রমুখ।